Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Thursday June 11, 2026 , 6:01 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের

বরিশালে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ​বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (জুন ১০) দিবাগত রাতে নগরীর ডেফুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শওকত হোসেন হাওলাদার (৪৮)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের কুদঘাটা এলাকার ডেফুলিয়া গ্রামের মৃত আ. আজিজ হাওলাদারের ছেলে। ​থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ডেফুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই মাদক কারবারিকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে এসআই আখতার হোসেনের সাথে এএসআই হালিম, এএসআই সুমন মিয়া ও এএসআই সুজন অংশগ্রহণ করেন। ​এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত শওকত হোসেন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা