Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু 
Tuesday August 25, 2026 , 10:19 pm
Print this E-mail this

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে

বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর রায়হান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার একটি বেকারিতে কেক তৈরির কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যান রায়হান। সেখানে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর স্ত্রীর ফোন পেয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। পরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে নিজের কক্ষে চলে যান।কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন রায়হান। বিয়ের পর স্ত্রীকে নিয়ে লক্ষ্মীপাশা গ্রামে বসবাস করছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ হাসপাতালে যায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রায়হানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩