Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে প্রেমিকের সঙ্গে পালাল মা, টয়লেটে মিলল মেয়ের মরদেহ! 
Tuesday June 11, 2024 , 4:49 pm
Print this E-mail this

মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ

বরিশালে প্রেমিকের সঙ্গে পালাল মা, টয়লেটে মিলল মেয়ের মরদেহ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় ধারালিয়া গ্রামে টয়লেটে (বাথরুম) ঝুলন্ত অবস্থায় জান্নাতুল (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (জুন ১১) সকালে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত জান্নাতুল ওই গ্রামের সৌদি প্রবাসী পাপনের মেয়ে এবং স্থানীয় সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, জান্নাতুলের মা শান্তা পরকীয়ায় আসক্ত। সোমবার (জুন ১০) রাতে তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মঙ্গলবার (জুন ১১) সকালে জান্নাতুলকে বাসার বাথরুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় কষ্ট ও লজ্জায় জান্নাতুল আত্মহত্যা করেছে। তারপরেও তাঁর প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপাতত ইউডি মামলা করা হয়েছে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩