Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি 
Wednesday July 2, 2025 , 7:14 pm
Print this E-mail this

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যান

বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: বাহারুল আলম বরিশালে আগমন উপলক্ষে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার সকালে তিনি বিমানযোগে বরিশালে পৌঁছান। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক এবং জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন। এরপর তিনি বরিশাল পুলিশ লাইনস ও আর্মড রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যান।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড