Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তরুণদের ভাবনা ও অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 
Sunday March 8, 2026 , 10:09 pm
Print this E-mail this

তরুণদের লেখনীতে উঠে আসে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ

বরিশালে তরুণদের ভাবনা ও অঙ্গীকারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


বরিশালে উন্নয়নমূলক সংগঠন এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে ইয়ুথ শেয়ার-নেট কার্যক্রমের আওতায়, রেডঅরেঞ্জ এর উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ এর সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, অতিথী হিসাবে উপস্থিত ছিলেন-জনাব এ্যাডভোকেট শহিদুল ইসলাম, জজ কোর্ট, বরিশাল, জনাব রুমা পারভীন, নারী ও শিশু ডেক্স অফিসার, বরিশাল কোতয়ালি থানা, ইউপি নারী সদস্য, তরুন নারী নেত্রী এবং বিভিন্ন সংগঠন, কলেজ এবং কলোনী থেকে তরুন প্রতিনিধিরা। অনুষ্ঠানে নারীর অধিকার, বাল্য বিয়ের আইনত শাস্তি ও আইনগত সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান এবং সমাজে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল তার বক্তব্যে তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের ইতিবাচক চিন্তা ও সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে তরুণ-তরুণীসহ নারী ও পুরুষ অংশগ্রহণকারীরা একটি সমতাভিত্তিক, সহিংসতামুক্ত ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তাদের ভাবনা, অঙ্গীকার ও প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “তারুণ্যের ভাবনা” দেয়াল লিখনি, যেখানে অংশগ্রহণকারীরা তাদের ভাবনা, প্রতিশ্রুতি ও বার্তা লিখে নারীর অধিকার ও সমতার পক্ষে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই দেয়ালে তরুণদের লেখনীতে উঠে আসে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সম্মান ও সহমর্মিতার বার্তা। অনেকেই লিখেছেন—সমতার বাংলাদেশ গড়তে তরুণদেরই হতে হবে পরিবর্তনের অগ্রদূত। তরুণেদের মধ্যে থেকে বন্যা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি প্রতীকী দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার জন্য সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হলেই একটি ন্যায়ভিত্তিক, টেকসই ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আয়োজকরা আশা প্রকাশ করেন, তরুণদের এই ভাবনা ও অঙ্গীকার ভবিষ্যতে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সমতাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩