Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক 
Friday August 28, 2026 , 8:04 pm
Print this E-mail this

আদালতের মাধ্যমে মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বরিশালে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন বরিশালের সদস্যরা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে বরিশাল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। একই সঙ্গে আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেয়া হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ডের কারণে নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। এসব রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩