Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা, আটকে রাখা হলো এসপি কার্যালয়ে 
Wednesday April 22, 2026 , 12:27 pm
Print this E-mail this

পর্যায়ক্রমে জেলার দশ থানার সব পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে

বরিশালে ডোপ টেস্টে তিন পুলিশ কনস্টেবল ধরা, আটকে রাখা হলো এসপি কার্যালয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা পুলিশের তিন সদস্যের ডোপ টেস্টের ফল পজিটিভ হয়েছে। এ নিয়ে বরিশালের পুরো পুলিশ বিভাগে তোলপাড় চলছে। জানা গেছে, পুলিশ বিভাগকে মাদকমুক্ত রাখতে বরিশাল জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিন আগে জেলার উজিরপুর থানা পুলিশের সবার ডোপ টেস্ট করানো হয়। এতে তিন কনস্টেবলের ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেন, জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে জেলার দশ থানার সব পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল জেলার উজিরপুর থানার তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাদের ডোপ টেস্টে পজিটিভ এলে পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিন পুলিশ সদস্যকে নেওয়া হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা