Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত 
Sunday June 30, 2024 , 8:37 pm
Print this E-mail this

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এ দোয়া মোনাজাতের আয়োজন করেন

বরিশালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। রোববার বিকেলে বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের অর্থনীতি ধ্বসে পড়েছে। তারপরও অবৈধ সরকারের লুটপাট বন্ধ নেই। তাদের লুটপাট অব্যাহত রেখে ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়ার ওপর নির্যাতনের খরগ চালানো হচ্ছে। এ দুরাবস্থার মধ্য থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে খালেদা জিয়াকে। নয়তো জনসাধারণ ঐকবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবলু ও যুগ্ম আহ্বায়ক একেএম শহিল্লাহ, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, অ্যাডভোকেট মহসিন মন্টু, রফিকুল ইসলাম শাহিন প্রমুখ।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড