Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের নতুন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ 
Wednesday April 22, 2026 , 11:41 pm
Print this E-mail this

দেশের মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল

বরিশালের নতুন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২২ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের জ্যেষ্ঠ তিন কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমেদ (৬৭১৮)-এর বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন খলিল আহমেদকে বরিশাল বিভাগের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনে তার দক্ষতা, পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা