Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের এক কলেজের নাম পরিবর্তন 
Friday February 27, 2026 , 4:10 pm
Print this E-mail this

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত

বরিশালের এক কলেজের নাম পরিবর্তন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরো এক কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।বরিশালের ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘বরিশাল ল কলেজ’ নামকরণ করা হয়েছে। শুক্রবার (ফেব্রুয়ারি ২৭) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কলেজ গভর্নিং বডি ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ’ বরিশালের নাম পরিবর্তন করে ‘বরিশাল ল কলেজ’ নামকরণের সিদ্ধান্ত নিয়ে বিধিমোতাবেক নাম পরিবর্তন সংক্রান্ত নির্ধারিত ফি পরিশোধসহ কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হলে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রজ্ঞাপনে অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব দপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা