Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ 
Saturday August 22, 2026 , 8:31 pm
Print this E-mail this

নাগরিক অধিকার, সুশাসন, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা

প্রয়াত সুজন সম্পাদক রফিকুল আলমের বাসভবনে রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল মহানগর সম্পাদক ও বেসরকারি সংস্থা রানের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক রফিকুল আলমের মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (২২ আগস্ট) রফিকুল আলমের আমির কুটিরের বাসভবনে ছুটে যান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।তিনি বলেন, রফিকুল আলম দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার, সুশাসন, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বরিশাল সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও নাগরিক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ বরিশালের সচেতন মহলে প্রশংসিত ছিল। রহমাতুল্লাহ বলেন, রফিকুল আলম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সামাজিক ও নাগরিক সংগঠক। মানুষের কল্যাণে তাঁর দীর্ঘদিনের কাজ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বরিশালের সামাজিক ও নাগরিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহ্’র কাছে প্রার্থনা করেন। উল্লেখ, গত বুধবার বেলা ২টার দিকে নগরের আমির কুটির এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন রফিকুল আলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা