Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে স্কুল-মাদ্রাসায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি 
Monday June 29, 2026 , 4:17 pm
Print this E-mail this

সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পিরোজপুরের কাউখালীতে স্কুল-মাদ্রাসায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি-এই স্লোগানকে সামনে রেখে সোমবার (জুন ২৯) দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশব্যাপী সকাল ১০টা ৫ মিনিটে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় একই সময় পিরোজপুর কাউখালী উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি বৃক্ষ রোপণ করা হয়।এর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে র‌্যালির আয়োজন করতে হয়। কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপনে র‌্যালির উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ,  যুবদলের সভাপতি ও অভিভাবক আসাদুজ্জামান মামুন, শিক্ষক মোঃ মিলটন, মারুফুর রহমান, ছাত্রনেতা শহিদুল ইসলাম রানা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩