Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
Wednesday June 3, 2026 , 11:17 pm
Print this E-mail this

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে উপজেলার  শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন (৪৬) উপজেলা শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে শংকরপুর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীর জাকির পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কাউখালী থানার ওসি মোঃ এবাদ আলী জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ বৃহস্পতিবার পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড