Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ : তদন্ত করে আইনি ব্যবস্থা-নৌপুলিশ 
Tuesday July 4, 2023 , 2:21 pm
Print this E-mail this

কোনো অবহেলার বিষয় রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে নৌপুলিশ

তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ : তদন্ত করে আইনি ব্যবস্থা-নৌপুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামের তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর লাগা আগুন নিভে গেছে। তবে এখনও আগুনের ভয়াবহতার কথা ভুলতে পারেনি সুগন্ধা তীরবর্তী মানুষজন। এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। এছাড়া বিভিন্ন সংস্থা ও বাহিনী তাদের মতো করে পুরো ঘটনা খতিয়ে দেখছে। কোনো অবহেলার বিষয় রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে নৌপুলিশ। মঙ্গলবার (জুলাই ৪) সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শক করেন নৌপুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। সেখানে কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যাঁরা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। তেলের ভ্যাসেলে বার বার এ ধরনের অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভ্যাসেল বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন। কেন এমনটা হচ্ছে এটা স্পষ্ট করতে হলে বিশেষজ্ঞ প্রয়োজন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা