Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার 
Saturday March 30, 2024 , 9:19 am
Print this E-mail this

নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

ঝালকাঠির স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যায় নারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে কাজী জিয়াউল হাসান ফুয়াদ (৪২) হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে। এর আগে গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে বাড়ি সংলগ্ন চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুয়াদকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল কাজী ৮ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নলছিটি থানার ওসি মো: মুরাদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।




Archives

Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি