Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গাজীপুরে ফ্ল্যাটে মিলল শিক্ষিকার লাশ 
Saturday December 6, 2025 , 6:37 pm
Print this E-mail this

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে ফ্ল্যাটে মিলল শিক্ষিকার লাশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষিকা হলেন-ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে সাহানা বেগম (৫৫)। শনিবার (৬ ডিসেম্বর) তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূবাইল মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থেকে সাহানা বেগম কালীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে চাকরি করতেন। গত ৪-৫ দিন ধরে তাঁর ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে এবং তাঁর খোঁজখবর না পেয়ে অন্যান্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিছানার ওপর অর্ধগলিত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা