Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বরিশালে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, সর্বস্ব লুট 
Tuesday August 12, 2025 , 6:29 pm
Print this E-mail this

তদন্ত শুরু, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা-ওসি, গৌরনদী মডেল থানা

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বরিশালে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, সর্বস্ব লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জুয়েল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের ‘পলক জুয়েলার্স’-এর মালিক এবং উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠী গ্রামের আজাহার সরদারের ছেলে। মঙ্গলবার (আগস্ট ১২) দুপুরে জুয়েল সরদার জানান, তিনি গত সাত বছর ধরে বাটাজোর বন্দরে জুয়েলার্সের ব্যবসা পরিচালনা করছেন। গত ১০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে বাসায় ফেরার পথে মহাসড়কের বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকজন তাকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে মাইক্রোবাসের ভেতরে তাকে বেদম মারধর করে সাথে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর উজিরপুরের শিকারপুর সোনার বাংলা এলাকায় তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। গৌরনদী মডেল থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে জানার পরই তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু