Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল কর্পোরেশনের সিটি প্রশাসক 
Thursday August 13, 2026 , 7:31 pm
Print this E-mail this

প্রশাসকের নির্দেশের পর এখন দেখার বিষয়-অভিযুক্তদের বিরুদ্ধে কতটা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়

অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল কর্পোরেশনের সিটি প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সড়কের নিচে অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নগরীর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্মিত আবেদ আলী শাহ সড়ক পরিদর্শনে যান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, নবনির্মিত রাস্তার ভেতর দিয়ে ড্রেজারের পাইপ ঢুকিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা সদ্য সমাপ্ত সড়কটির স্থায়িত্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি প্রত্যক্ষ করা মাত্রই প্রশাসক কঠোর অবস্থান নেন। তিনি ঘটনাস্থলেই অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার জন্য উচ্ছেদ কর্মীদের নির্দেশ দেন। এ সময় তার উপস্থিতিতেই বেশ কয়েকটি অবৈধ পাইপ ভেঙে ফেলা হয়। একই সাথে এই অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন সিটি প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলামসহ স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। স্থানীয়দের প্রশ্ন—সরকারি অর্থে নির্মিত সড়ক নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের সাহস পেল কারা? আর প্রশাসকের নির্দেশের পর এখন দেখার বিষয়—অভিযুক্তদের বিরুদ্ধে কতটা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা