Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি 
Tuesday August 18, 2026 , 5:47 pm
Print this E-mail this

বরিশালে মাদক, কিশোর গ্যাং এবং বিশেষ করে বর্ষা মৌসুমে ডাকাতির উপদ্রব বেড়েছে

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশ সদস্যদের আচরণগত সংকট দূর করে পেশাদারিত্ব নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ তথ্য কাজে লাগিয়ে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনসে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় রেঞ্জ ডিআইজি বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মূল কারিগর। তাদের কাছে অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে বাস্তব তথ্য থাকে, তা পুলিশের কাজকে অনেক সহজ করতে পারে। পুলিশ ও সংবাদকর্মী উভয়ে সমন্বিতভাবে কাজ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন সম্ভব। একা পুলিশের পক্ষে শত চেষ্টা করেও জনসম্পৃক্ততা ছাড়া সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। অঞ্চলের সাম্প্রতিক অপরাধচিত্র তুলে ধরে ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, বর্তমানে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা মারাত্মক রূপ নিয়েছে। এছাড়া বরিশালে মাদক, কিশোর গ্যাং এবং বিশেষ করে বর্ষা মৌসুমে ডাকাতির উপদ্রব বেড়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ পরামর্শ ও সহযোগিতা নিয়ে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা ও সেবা প্রদানের ঘাটতি প্রসঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপকালে তিনি বলেন, পুলিশের অন্যতম বড় দুর্বলতা হলো আচরণগত সমস্যা ও সহমর্মিতার অভাব। থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের সাথে কনস্টেবল বা ডিউটি অফিসারদের মানবিক আচরণ করা উচিত। এ ঘাটতি মেটাতে আইজিপির নির্দেশনায় ট্রেনিং সেন্টারগুলোতে সদস্যদের আচরণগত রূপান্তরের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তারাও নিজেদের ইতিবাচক আচরণের মাধ্যমে অধস্তনদের সামনে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন। তিনি আরও যোগ করেন, সামাজিক ও শিক্ষা ব্যবস্থার নানাবিধ ঘাটতি পুলিশের আচরণে প্রতিফলিত হয়। এর টেকসই সমাধানের জন্য হাইস্কুল ও কলেজে কমিউনিটি পুলিশিং বাড়িয়ে শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন এবং মাদক থেকে দূরে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব উল্লেখ করে নবাগত এই পুলিশ কর্মকর্তা বলেন, সাংবাদিকদের জন্য আমাদের দরজা সর্বদাই উন্মুক্ত। দীর্ঘদিন ধরে আপনারা পুলিশের কাজের যে গঠনমূলক সমালোচনা করে আসছেন, তা অব্যাহত রাখুন। আপনাদের বস্তুনিষ্ঠ সমালোচনা ও পরামর্শের মাধ্যমেই পুলিশ নিজেদের শুধরে নিয়ে অপরাধ দমনে সফল অভিযান পরিচালনা করতে পারবে।




Archives

Image
বরিশালে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
Image
বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ
Image
বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন
Image
বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩
Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩