Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৩, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ২ হাজার পাঙ্গাসের পোনা জব্দ, ৫ জেলে আটক, সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা 
Sunday May 17, 2020 , 9:34 pm
Print this E-mail this

এক একটি পোনা বড় হলে ১৫ থেকে ২০ কেজি হয়ে থাকে, যার বাজার মূল্য দাঁড়াবে ১৫ থেকে ২০ হাজার টাকা

ভোলায় ২ হাজার পাঙ্গাসের পোনা জব্দ, ৫ জেলে আটক, সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার দৌলতখানে রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টায় ২ হাজার পাঙ্গাসের পোনা সহ ৫ জেলেকে আটক করেছে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন। এ সময় ২টি ট্রলার সহ ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। অভিযান শেষে আটককৃত জেলেদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। স্থানীয় জেলেরা জানান, মেঘনার ডুবোচরে বেড়জাল ও মশারি জাল ব্যবহার করে একটি সুবিধাভোগী চক্র পাঙ্গাস ও জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা নিধন করে আসছে। ঊর্ধ্বতন মহল এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে মেঘনা মৎস্য শূন্য হয়ে পড়বে। কোটি কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। জেলেরা মরবে না খেয়ে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করে ২টি ট্রলারসহ ৫ জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা মালামাল ও ২ হাজার পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। প্রতিটি মাছের সাইজ ৩০ সেন্টিমিটার এর কম। তিনি আরো বলেন, এসকল পোনা নিধন, ক্রয় ও বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এর এক একটি পোনা বড় হলে ১৫ থেকে ২০ কেজি হয়ে থাকে। যার বাজার মূল্য দাঁড়াবে ১৫ থেকে ২০ হাজার টাকা। ইলিশের পোনা রক্ষার পাশাপাশি পাঙ্গাস সহ অন্যান্য প্রজাতির মাছের রেনু পোনা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ রাষ্ট্রীয় অতিথি
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন