Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক 
Friday April 4, 2025 , 7:57 pm
Print this E-mail this

চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বি‌ভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ

ভোলায় অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ইউনিয়ন বিএন‌পি এবং তার অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। এসময় তা‌দের কাছ থে‌কে এক‌টি আগ্নেয়াস্ত্র, ২১টি হাত‌বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হ‌লেন-ভেদু‌রিয়া ইউনিয়‌নের বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর (৬৫) ও বিএন‌পি অঙ্গসংগঠনের কর্মী মো: মঞ্জু (৩৫), মো: জিয়া (৩০), আব্দুল ইব্বাস (৩০) এবং মো: সে‌লিম (২৬)। তাদের সবার বা‌ড়ি ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায়। শুক্রবার (এপ্রিল ৪) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ভোলার খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জো‌নের কার্যাল‌য়ের স্টাফ অফিসার অপা‌রেশন জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রাত ২টার দি‌কে ভোলা সদ‌রের ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে আগ্নেয়াস্ত্র, হাত‌বোমা, ইয়াবা ও নগদ টাকাসহ ওই পাঁচজন আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বি‌ভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ র‌য়ে‌ছে।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড