Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২১, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ্’র ব্যতিক্রমী আয়োজন 
Friday November 20, 2026 , 11:17 pm
Print this E-mail this

সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)’র অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ্’র ব্যতিক্রমী আয়োজন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) নগরীর শিশু পার্কসংলগ্ন বরফকল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ্’র উদ্যোগে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)’র অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন, খাবার, উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ  বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সেক্রেটারি নেয়ামুল রনি এবং আমাদের পাঠশালার নেতারা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড
Image
প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ্’র ব্যতিক্রমী আয়োজন
Image
বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা
Image
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার
Image
দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার