Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২০, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের 
Wednesday November 18, 2026 , 7:17 pm
Print this E-mail this

ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকায় সাবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে সাবিনার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। নিহত সাবিনা আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে বরিশাল নগরীর কালুশাহ সড়কের লাল মিয়া খলিফার ছেলে হীরা খলিফার (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের চার মাস বয়সী হুমায়রা নামে একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাবিনার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। চার লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী হীরা খলিফাসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে সাবিনা বাবার বাড়িতে চলে যান এবং নলছিটির ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন। ঘটনার প্রায় ১৫ দিন আগে ব্র্যাকের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার পর তাঁকে আবার বরিশালে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরিবারের দাবি, সমঝোতার পরও সাবিনার ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরই মধ্যে ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তাঁর স্বামী হীরা খলিফা। নিহতের বাবা জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চার লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল।” তিনি আরও অভিযোগ করেন, কারাগারে থাকা হীরার পরামর্শে তার তিন ভাসুর, দেবর, শাশুড়ি ও দুই জা মিলে সাবিনাকে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়ে বিচার দাবি করেন। একই ধরনের অভিযোগ করেছেন নিহতের চাচাতো ভাই সোহাগ। তবে তাদের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। এদিকে, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবিনার মৃত্যুর প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




Archives

Image
বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা
Image
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার
Image
দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার
Image
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ