Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২০, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার 
Thursday November 19, 2026 , 9:13 pm
Print this E-mail this

মোবাইল বন্ধ রেখে কুয়াকাটায় ঘোরাঘুরি, তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছেন

দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মোবাইল বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে গিয়েছিলেন। তার সাথে অন্য কেউ ছিল না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় আমরা একটু চিন্তিত ছিলাম। তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছেন। এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অফিস শেষ করে আদালত থেকে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন। ওইদিন আদালত থেকে তিনি আর বাসায় ফেরেননি। দুই দিনেও তার খোঁজ না পাওয়ায় গত বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষে সাধারণ ডায়েরি করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।




Archives

Image
বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা
Image
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার
Image
দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার
Image
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ