Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২০, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার 
Thursday November 19, 2026 , 9:31 pm
Print this E-mail this

গৌরনদীতে নিয়ে আসা হয়েছে, আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ

বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় মানিক বেপারী নামে এক ব্যক্তির হাতের রগ কাটার ঘটনায় করা মামলার প্রধান আসামি মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব (এসআরবি)। ঘটনার ১১ দিন পর ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না খান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাবুল খানের ছেলে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গৌরনদীর সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, গত ৭ নভেম্বর মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুজ্জামান বেপারী বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে মুন্না খান ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও জানান, গ্রেফতারের পর মুন্না খানকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে হাতিরঝিল থানা পুলিশ তাকে তাদের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার ভোরে তাকে গৌরনদীতে নিয়ে আসা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশালে ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা
Image
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় প্রধান আসামি মুন্না ঢাকায় গ্রেফতার
Image
দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে কুয়াকাটায় উদ্ধার
Image
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর
Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ