Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় অস্ত্র ও বোমাসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক 
Sunday December 1, 2024 , 4:55 pm
Print this E-mail this

আটক সন্ত্রাসীদের সকল আলামতসহ থানায় হস্তান্তর

ভোলায় অস্ত্র ও বোমাসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি হাতবোমা, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। এর আগে, গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন ও চরসামাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মো. ফারুক দৌলত ও মো. হোসেন সিয়াম। প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামের নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, ১২টি হাতবোমা, তিনটি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামকে আটক করা হয়েছে। রিফাত আহমেদ আরও বলেন, আটক সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড