Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশীয় শোবিজের জনপ্রিয় ৬ জন তারকা আগামী শুক্রবার বরিশাল আসছেন 
Wednesday April 6, 2022 , 4:18 pm
Print this E-mail this

ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ বরিশাল শাখা’র শুভ উদ্বোধন করবেন শোবিজের এই তারকারা

দেশীয় শোবিজের জনপ্রিয় ৬ জন তারকা আগামী শুক্রবার বরিশাল আসছেন


মুক্তখবর বিনোদন ডেস্ক : দেশীয় শোবিজের জনপ্রিয় ৬ জন তারকা আগামী শুক্রবার (এপ্রিল ৮) দেশের দক্ষিণাঞ্চলের প্রধান জেলা ও বিভাগীয় শহর বরিশালে যাচ্ছেন। এদিন দুপুরে ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ বরিশাল শাখা’ উদ্বোধন করবেন শোবিজের এই তারকারা। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নতুন শাখা উদ্বোধন করতে শুক্রবার (এপ্রিল ৮) বরিশালে উপস্থিত হবেন-জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ইমন, নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারা এদিন দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্বরঙের ১৯তম আউটলেটটি শুভ উদ্বোধন করবেন। বিপ্লব সাহা আরো বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ’। সুদীর্ঘ ২৭ বছরের পথচলায় ‘বিশ্বরঙ’ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র্য, বিভিন্ন উৎসব পার্বণ উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের ভালােবাসায় আমরা এবার এসেছি বরিশালে। ফ্যাশনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়। উল্লেখ্য, বরিশালে বিশ্বরঙের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের ৯৬৮ নম্বর বাড়িতে। সেখানেই জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় শোবিজের জনপ্রিয় এই ছয় তারকা।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম