Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘ওয়েটিং ফর গডো’ > ‘ওয়েটিং ফর গসো’ – লুৎফর রহমান রিটন 
Saturday March 5, 2022 , 2:06 pm
Print this E-mail this

‘ওয়েটিং ফর গডো’ > ‘ওয়েটিং ফর গসো’ – লুৎফর রহমান রিটন


‘ওয়েটিং ফর গডো’ > ‘ওয়েটিং ফর গসো’
– লুৎফর রহমান রিটন

আগে বলতাম ‘ও মাই গড’!
এখন বলছি–‘গস্‌’!
‘ও মাই গস্‌’! চতুর্দিকেই
গসের খ্যাতি-যশ!

গড কেনো গস্‌? ভাবতে ভাবতে
দিন রজনী পার,
পাই না গসের উপস্থিতির
সুলুক সমাচার!

‘গস্‌’ নিয়ে এই ঘষাঘষির
মধ্যিখানে হায়–
লসের বোঝা টানতে টানতে
নাকটা ডুবে যায়!

ডাকলে আগে পেতাম তাঁকে
যখনই দরকার,
ক’দিন ধরে ডাকছি কিন্তু
পাইনি দেখা তাঁর!

‘ও গস্‌’ ‘ও গস্‌’ কোথায় তুমি?
হারিয়ে গেলে নাকি?
‘ওয়েটিং ফর গসো’ হয়ে
প্রতীক্ষাতে থাকি।

এফিডেভিট করেই তবে
পাল্টাতে হয় নাম,
গডের বেলায় ক্যান্‌ যে বিধি
হঠাৎ হলো বাম!

গড জানেন না এফিডেভিট
কখন হলো ছাই!
নামটাকে তাঁর পালটে দিলো
কোন্‌ সে সুধীর ভাই…!!

অটোয়া ০৪ মার্চ ২০২২

[ক্যারিকেচার/ সুজন চৌধুরী]




Archives

Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন
Image
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি
Image
বরিশালে মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ