Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ 
Saturday November 21, 2026 , 6:21 pm
Print this E-mail this

অবিলম্বে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও জহিরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের

বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার প্রতিবাদ ও তার ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে শনিবার (২১ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় ও অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান ও প্রতিবাদের সময় অন্তু বিশ্বাসের ওপর হামলা চালানো হয় এবং ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া ২০ নভেম্বর বিকেলে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে তুলে নিয়ে হয়রানির অভিযোগও সামনে আসে। সমাবেশে শিক্ষার্থীরা অন্তুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, হামলার বিচার এবং সংশ্লিষ্ট নার্সিং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরিশাল নগরীর ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ কর্তৃপক্ষের শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু বিশ্বাস। ওই আন্দোলনের মুখে আত্মসাৎ করা অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন। বক্তাদের দাবি, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলে তখন একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ করে কারণ দর্শানোর কোনো সুযোগ না দিয়েই নিয়মবহির্ভূতভাবে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে কলেজে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে অন্তুর ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, নিজস্ব অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো না থাকা এবং নার্সিং কাউন্সিলের বিধি অমান্য করার অভিযোগ থাকলেও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও জহিরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানান তারা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন-ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সদস্য সাজ্জাদুল ইসলাম রুদ্র, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার এবং নার্সিং শিক্ষার্থী ফাহিম আহমেদ ও মো. নাঈম প্রমুখ।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার