Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২১, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত 
Saturday November 21, 2026 , 7:27 pm
Print this E-mail this

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়িয়েছে

নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬। দিবসটি উপলক্ষে বরিশালের লেবুখালী সেনানিবাসে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, কেক কাটা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাজেদুর রহমান। বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানের একপর্যায়ে বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনসহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটায় অংশ নেন। পরে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড