Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২১, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা 
Saturday November 21, 2026 , 5:11 pm
Print this E-mail this

বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ১২ কোটি টাকা গণনা শেষ হয়েছে

চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে গণনা শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ১২ কোটি টাকা গণনা শেষ হয়েছে। গণনার কাজ এখনো চলছে। রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান। রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টায় ১৫টি দানবাক্স খোলা হয়। পরে বস্তায় ভরে টাকাগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে গণনা শুরু হয়। প্রথম তিন ঘণ্টায় গণনা হয় ১০ কোটি টাকা। গণনায় অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এ কাজে যুক্ত আছেন। দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।




Archives

Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড
Image
প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ্’র ব্যতিক্রমী আয়োজন