Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১৫, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার 
Saturday November 14, 2026 , 6:10 pm
Print this E-mail this

‘উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রি কলেজ’ এবং ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজ’

বরিশালের দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের দুটি বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। কলেজ দুটি হলো উজিরপুর উপজেলার ‘উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রি কলেজ’ এবং বাবুগঞ্জ উপজেলার ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজ’। প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি দুটি মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে কলেজ দুটি জাতীয়করণের প্রস্তাব পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, কলেজ জাতীয়করণের যৌক্তিকতা এবং উপজেলায় বর্তমানে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, সেসব তথ্য অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে নির্ধারিত ছকে পৃথকভাবে প্রতিবেদন প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর জন্য মাউশিকে অনুরোধ জানানো হয়েছে।




Archives

Image
ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
Image
বরিশালের দুই কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
Image
প্রতিবাদের খেসারত : বরিশালে ফরম পূরণের দিনে বহিষ্কারের শিকার নার্সিং শিক্ষার্থী
Image
বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক
Image
বরিশালে নিজেই বানিয়েছিলেন সাংবাদিকের কার্ড, আড়ালে করতেন মাদক ব্যবসা