Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঈদের জামাতে জনতার ঢল 
Thursday May 28, 2026 , 12:19 pm
Print this E-mail this

নারীদের জন্য পৃথক জামাতের আয়োজন

বরিশালে ঈদের জামাতে জনতার ঢল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারসহ বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের অংশগ্রহণে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এ ঈদগাহ ময়দানে নারীদের জন্য পৃথক জামাতের আয়োজন করা হয়। নারী জামাতে অংশ নেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। নামাজ শেষে মুসলিম উম্মাহ এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ