Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ যুবক নিহত 
Friday February 9, 2024 , 12:01 pm
Print this E-mail this

উপজেলা প্রশাসন ২০ হাজার টাকা দেবে-উপজেলা নির্বাহী অফিসার

পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ যুবক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার পটুয়াখালী-গলাচিপা সড়কের গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের বাদুরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের মো: মনির কাজীর ছেলে মো: বেল্লাল কাজী  (২৪) ও একই গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২২)। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতদের পরিবারকে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলচালক মো: ইবরাহিম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আমি দুর্ঘটনাকবলিত ইমরান এক্সক্লুসিভ গাড়িটির পেছনে মোটরসাইকেল চালিয়ে আমতলি যাচ্ছিলাম। হঠাৎ বাসটির সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। আবার উলটো দিক থেকে গ্রিনলাইনের একটি বাস আসে। দুটো গাড়িকে সাইড দিতে গিয়ে এ বাসটি উলটে খাদে পড়ে যায়।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ