Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দক্ষিণাঞ্চলবাসীর শুভেচ্ছায় ভাসছে ঝালকাঠির শান্তা 
Friday December 23, 2022 , 4:12 pm
Print this E-mail this

সামনে আরও পথ পাড়ি দিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা

দক্ষিণাঞ্চলবাসীর শুভেচ্ছায় ভাসছে ঝালকাঠির শান্তা


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : ‘বাংলার গায়েন’ জনপ্রিয় রিয়্যালিটি শো সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঝালকাঠির কৃতিসন্তান শান্তা ইসলাম। তিনি ঝালকাঠির সদর উপজেলার খোকন হাওলাদারের মেয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। শান্তার এ সাফল্যে অর্জনে তার পরিবার, শিক্ষক, সহপাঠীসহ গোটা দক্ষিঞ্চলবাসী উচ্ছ্বসিত। সম্প্রতি তার সফলতা অর্জনকে শুভেচ্ছা জানিয়ে শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে শুভেচ্ছা বার্তার ঝড় তুলেছেন। বরিশাল ও ঝালকাঠির গণমাধ্যমকর্মী, সংস্কৃতিজন, লেখক, রাজনীতিক, শিক্ষক, সংগঠকসহ সমাজের বিশিষ্টজনরা তাদের নিজস্ব ফেসবুক আইডিতে শান্তার গানের প্রশংসা করেছেন। দক্ষিঞ্চলের সংস্কৃতিজনদের মতে শান্তার এ অর্জনকে তারা গোটা দক্ষিণাঞ্চলবাসীর অর্জন হিসেবে দেখছে। ছোটবেলা থেকে টেলিভিশনে গান শুনতে পছন্দ করতেন শান্তা। সেই গানের সুরই শান্তা’র মনে গেঁথে যায়। যদিও তার পরিবার গানের পরিবার ছিলো না। কিন্তু সৌখিন ভাবে গানের পরিবার ছিলো তার। চার বছর বয়সে গানের ওস্তাদ মমতা ইসলাম মলি ও শফিকুল ইসলাম শফি দম্পতির কাছে গানের হাতেখড়ি হয় শান্তা’র। তার মা-বাবা গানের সাথে জড়িত না থাকলেও গান বাজনা তাদের পছন্দের ছিলো। তাই গান পরিবেশন ও গান শেখার দুটোরই উৎসাহ পেয়েছেন মা-বাবার কাছ থেকেই। শান্তা ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার বিজয় শুধু আমার একার নয়, এটা সকলের বিজয়। আমার এই সাফল্যের পেছনে আমার জন্মভূমি বরিশাল অঞ্চলের মানুষের ও আমার শিক্ষক, সহপাঠিদের অনবদ্য ভূমিকা রয়েছে। এ জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ ও ঋণী। এই সাফল্যের পেছনে সবাই উৎসাহ জুগিয়েছেন। সবার ভালোবাসায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সামনে আরও পথ পাড়ি দিতে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি। এদিকে শান্তার গান আরটিভি ‘বাংলার গায়েন’ ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশের লক্ষাধিক দর্শক গানগুলো দেখেছেন। আর এখানে শান্তার গানে উৎসাহ দিতে ইতিবাচক মন্তব্যও করেছেন অনেকেই। এগুলোকে প্রেরণা হিসেবে নিচ্ছেন তিনি।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে সংহতি সমাবেশ
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার