Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ২:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন 
Thursday March 29, 2018 , 5:49 pm
Print this E-mail this

সমাবেশে সভাপতিত্ব করেন ন্যাশনাল সার্ভিসের আহবায়ক মোঃ মিজানুর রহমান

বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন


চাকুরির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী করণের দাবিতে জেলার বরিশাল গৌরনদী উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত ন্যাশনাল সার্ভিসের চতুর্থ পর্বের কর্মীরা বৃহস্পতিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন। ন্যাশনাল সার্ভিসের সাড়ে সাত শতাধিক কর্মীরা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে উপজেলা যুব উন্নয়ন অফিসের সামনে সকাল দশটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিক্ষোভকারীদের দাবিকৃত বিষয় নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ন্যাশনাল সার্ভিসের আহবায়ক মোঃ মিজানুর রহমান। শেষে কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড