Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১০ বছর ধরে অচল থাকা বরিশালের একমাত্র শিশু হাসপাতাল চালু 
Thursday April 30, 2026 , 2:19 pm
Print this E-mail this

আমানতগঞ্জে শিশুদের জন্য ২০১৭ সালে নির্মিত হয় এই হাসপাতালটি

১০ বছর ধরে অচল থাকা বরিশালের একমাত্র শিশু হাসপাতাল চালু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালসহ বিভাগে শিশু হাম রোগীর সংখ্যা কমানোর পাশাপাশি প্রাদুর্ভাব ঠেকাতে বরিশালের একমাত্র শিশু হাসপাতালটি চালুর নির্দেশ দিয়েছেন বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। নগরীর আমানতগঞ্জে শিশুদের জন্য ২০১৭ সালে নির্মিত হয় ২৫০ বেডের এই শিশু হাসপাতালটি। বুধবার আকস্মিকভাবে হাসপাতালটি পরির্দশনে যান বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার। ভবনসহ ভিতরের নানা অবকাঠামো রেডি হলেও বিদুৎ সাবস্টেশন না থাকায় চালু না হয়ে পড়ে থাকা হাসপাতালের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন তিনি। সে সময় অক্সিজেনসহ সকল ইলেকট্রনিক্স সংযোগগুলো সচলের নিশ্চয়তা যাচাই করেন। একইসাথে হাম রোগীদের আইসলিউশন করার জন্য আগামী ১ সপ্তাহের মধ্যে এখানে শিশুদের চিকিৎসার ব্যাবস্থা করতে নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি নির্মান প্রতিষ্ঠান পিডাব্লিউডিকে দ্রুত বিদুৎ সংযোগ স্থাপন, অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনকে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নির্দেশনা দেন। অপরদিকে যাতে আগামী সপ্তাহেই এই ভবনে চিকিৎসা সেবা চালু করতে পারে সে লক্ষ্যে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে কাজ শুরু করেছেন পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের