Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আইন-শৃঙ্খলা নিয়ে বিশেষ সভা 
Thursday September 17, 2026 , 6:10 pm
Print this E-mail this

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

বরিশালে আইন-শৃঙ্খলা নিয়ে বিশেষ সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সমন্বয়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমন বলেন, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো নাগরিকই আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্বের ও বর্তমানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে। বরিশালকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে চায় সরকার। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, সরকারি সহায়তা ও বিভিন্ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কাজে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা প্রদান, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং জেলাভিত্তিক সমন্বয় জোরদার করার আহ্বান জানান বক্তারা।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী