Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৫০ পিস ইয়াবাসহ আটক ২ 
Saturday April 25, 2026 , 11:47 pm
Print this E-mail this

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত : ওসি

বরিশালে ৫০ পিস ইয়াবাসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলায় ইয়াবাসহ কাজী রফিকুল ইসলাম (৩০) ও মেহেদী হাসান (২১) নামে দুইজন চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে হিজলা থানা পুলিশ। গতকাল শনিবার (এপ্রিল ২৫) সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃত কাজী রফিকুল ইসলাম নরসিংহপুর গ্রামের কাজী নুর নবীর ছেলে ও মেহেদী হাসান দক্ষিণ গুয়াবারিয়া গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে। হিজলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: সোলাইমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পশ্চিম গুয়াবাড়িয়া ব্রীজের উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ এই দুইজন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটকের বিষয়ে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোলাইমান বলেন, কাজী রফিকুল ও মেহেদী হাসান চিহ্নিত মাদক কারবারী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও