Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী 
Thursday March 12, 2026 , 7:17 pm
Print this E-mail this

এক হাজার ঈদ বোনাস ও এক হাজার টাকা ইফতারি ভাতা দেওয়ার সিদ্ধান্ত

বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বোনাসসহ হাজিরার দিন বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে।

বৃহস্পতিবার (মার্চ ১২) সন্ধ্যার পর সিটি প্রশাসকের সঙ্গে সভায় বোনাস দেওয়াসহ দাবি মেনে নেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে সভায় অংশ নেওয়া বাসদ নেত্রী ডা: মনীষা চক্রবর্তী জানিয়েছেন। তিনি জানান, সন্ধ্যার পর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনার মো: মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠক করা হয়েছে। শ্রমিকদের পক্ষ হয়ে তিনি ছাড়াও তিনজন বৈঠকে অংশ নেন। বৈঠকে সিটি প্রশাসক কর্মচারীদের এক হাজার ঈদ বোনাস ও এক হাজার টাকা ইফতারি ভাতা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়াও তাদের মাসে ২২ দিনের পরিবর্তে ২৬ দিন করার বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এরপর শ্রমিকরা তাদের কর্মবিতরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক ও বরিশাল বিভাগীয় মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সরকারের নিয়মানুযায়ী আমাদের চলতে হয়। নিয়মের বাইরে গিয়ে কিছু দিতে গেলে সেটি আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিতে হবে। আমরা যতটুকু পারি দিয়েছি। কিন্তু আইনের বাইরে গিয়ে দেওয়া তো সম্ভব না। উভয় পক্ষের শান্তিপূর্ণ বৈঠকে দাবি দাওয়া আংশিক মেনে নিয়ে নেওয়ায় সমস্যা সমাধান হয়েছে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম