Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ১০, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ 
Monday March 9, 2026 , 11:11 pm
Print this E-mail this

ভোগান্তিতে মালিকরা, রূপাতলী হাউজিং এস্টেটটি পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগর‌ীর রূপাতলী হাউজিং এস্টেট’র আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে সরকার প্রজ্ঞাপন জারি করলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রায় চার মাস ধরে বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে রূপাতলী হাউজিং এস্টেটের প্লট বা ফ্ল্যাটের হস্তান্তর দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর উন্নয়ন করা আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে নামজারি, বিক্রয়, দান, হেবা বা বণ্টনসহ বিভিন্ন হস্তান্তরের জন্য লিজদাতা প্রতিষ্ঠানের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। কিন্তু বাস্তবে বরিশালে এর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতা-বিক্রেতারা। বরিশাল সদর সাব-রেজিস্টার মো: নুর আলম শিকদার জানান, বর্তমানে দলিল রেজিস্ট্রি করা হচ্ছে না। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়ই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। রূপাতলী হাউজিং এস্টেটটি পরিচালনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ বিষয়ে এস্টেটের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে সংশ্লিষ্ট জমির তফসিল গেজেট আকারে সাব-রেজিস্ট্রারের কাছে পাঠানো হবে। আমি যতদুর জানি জমির তফসিল গেজেট আকারে সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়নি। তফসিল পাঠানো হলে দলিল রেজিস্ট্রি কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি জানান। তবে পূর্বের নিয়ম অনুযায়ী কেউ অনুমোদনের জন্য আবেদন করলে তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসের জেলা রেজিস্ট্রার মোহছেন মিয়া বলেন, রূপাতলী হাউজিং এস্টেটে দলিল সম্পাদন বা বাতিল সম্পর্কে কিছুই জানি না। এবিষয়ে বলতে পারবেন সদর সাব রেজিস্ট্রার মো: নুর আলম শিকদার। বরিশাল সদর সাব-রেজিস্টার মো: নুর আলম শিকদার বলেন, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখিত তফসিল বা নির্দিষ্ট তালিকা প্রকাশের বিষয়টি এখনও পরিষ্কার না হওয়ায় অনেক ক্ষেত্রে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া আমরা উধ্বর্তন কর্তৃপক্ষ থেকে দলিলগ্রহীতাকে উন্নয়নকৃত ফ্ল্যাট বা ভবনসহ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ২% (দুই শতাংশ) হারে এবং শুধু প্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ৩% (তিন শতাংশ) হারে রাজস্ব আদায়ের কোন নির্দেশনা পাইনি। সে কারণে আমরা গত ৩ প্রায় ৪ মাস ধরে রূপাতলী হাউজিং এস্টেটে দলিল সম্পাদন বা বাতিল বন্ধ রেখেছি। রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২৫ সালের ৯ নভেম্বর উপসচিব ড. মো: নুরুল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন (নং ২৫.০০.০০০০.১২৩.২২.০০৪.২৫.৮৬৫) অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার উন্নয়ন করা আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে সেবা সহজীকরণ, লিজগ্রহীতাদের ভোগান্তি ও হয়রানি কমানো এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি, বিক্রয় বা বণ্টন দলিল সম্পাদন বা বাতিল, আম-মোক্তারনামা সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতির ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। তবে প্লট বিভাজন, একাধিক প্লট একত্রিকরণ, প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণি পরিবর্তন কিংবা মাস্টার প্ল্যানে কোনো পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান বহাল থাকবে। এতে আরও বলা হয়েছে, উন্নয়নকৃত ফ্ল্যাট বা ভবনসহ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ২ শতাংশ এবং শুধু প্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ৩ শতাংশ হারে অর্থ সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে জমা দিতে হবে, যা নন-ট্যাক্স রেভিনিউ হিসেবে আদায় করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী দলিল সম্পাদনের ৯০ দিনের মধ্যে দলিলের সাটিফাইড কপি ও নামজারির কাগজপত্র লিজদাতা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা জমা না দিলে প্রতিদিন ৫০ টাকা হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া লিজের মেয়াদ শেষ হলে (৯৯ বছর পর) তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে বলে গণ্য হবে। তবে আবাসিক ব্যতীত প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক বা শিল্প প্লটের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী লিজদাতা প্রতিষ্ঠানের অনুমতি নেওয়ার বিধান বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে, পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে অথবা ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে সেসব ক্ষেত্রে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বের অনুমোদন পদ্ধতি বহাল থাকবে। এছাড়া যেসব আবাসিক প্লট বা ফ্ল্যাট এই নতুন নিয়মের আওতায় পড়বে, সেগুলোর তালিকা পরে তফসিল আকারে প্রকাশ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এদিকে প্লট মালিকদের দাবি, সরকারের সেবা সহজীকরণ উদ্যোগ বাস্তবায়ন না হলে সাধারণ মানুষকে অযথা ভোগান্তিতে পড়তে হবে। তারা দ্রুত এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়ে দলিল রেজিস্ট্রির কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।




Archives
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ
Image
হোটেলে ইয়াবা সেবন, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল!
Image
বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা