Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, যা জানাল ইসি 
Tuesday February 10, 2026 , 4:29 pm
Print this E-mail this

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, যা জানাল ইসি


মুুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সমালোচনার মুখে আগের কঠোর অবস্থান থেকে সরে এসে সাংবাদিক, পর্যবেক্ষক ও ভোটারদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কেবল পাঁচ শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন। তারা হলেন—সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন নির্দিষ্ট আনসার সদস্য, নির্বাচনি সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক (নীতিমালা ২০২৫ অনুসরণ সাপেক্ষে) এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট ও সাধারণ ভোটার। তবে ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও (নির্দিষ্ট পুলিশ কর্মকর্তা ও অনুমোদিত আনসার সদস্য ব্যতীত) এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির