Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার 
Monday February 9, 2026 , 11:10 pm
Print this E-mail this

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের : ওসি

বরিশাল নগরীর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (ফেব্রুয়ারি ৯) কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম রিয়াদ হোসেন বাবু (২২)। তিনি মতাশার এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের ছেলে। বাবু স্থানীয়ভাবে চায়ের দোকান পরিচালনা করতেন। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, রোববার রাত ১০টা পর্যন্ত বাবুকে এলাকায় দেখা গেছে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের খালের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তীরে তুলে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের সঙ্গে কারও শত্রুতার কথাও জানা যায়নি। এছাড়া তাঁর মৃগীসহ হঠাৎ মৃত্যুর মতো কোনো রোগ ছিল না বলে পরিবার জানিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা
Image
জাতীয় নির্বাচন : আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ
Image
বরিশাল নগরীর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Image
বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ
Image
বরিশালের ৬ টি আসনে ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা