Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটকেন্দ্র কোথায়? ঘরে বসেই কেন্দ্রের নাম ও নম্বর জানবেন যেভাবে 
Monday February 9, 2026 , 2:24 pm
Print this E-mail this

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি

ভোটকেন্দ্র কোথায়? ঘরে বসেই কেন্দ্রের নাম ও নম্বর জানবেন যেভাবে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন ভোটাররা। সম্প্রতি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ভোটাররা অ্যাপটির মাধ্যমে সহজেই ঘরে বসে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এ ছাড়াও অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত নানা তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে। উল্লেখ্য, অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করার পর ভোটারের জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর প্রদান করলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এতে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেয়ার নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর-সহ বিভিন্ন তথ্য।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির