Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘কথা বলতে সঠিক সময় প্রয়োজন’, অন্তঃসত্ত্বার গুঞ্জনে বুবলী 
Friday February 6, 2026 , 4:07 pm
Print this E-mail this

এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর : চিত্রনায়িকা শবনম বুবলী

‘কথা বলতে সঠিক সময় প্রয়োজন’, অন্তঃসত্ত্বার গুঞ্জনে বুবলী


মুক্তখবর বিনোদন ডেস্ক :  চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আলোচনা থামছেই না। গত কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এই চিত্রতারকা। এসব প্রসঙ্গে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী। সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বুবলী। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনা অর্থাৎ তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলার জন্য সঠিক সময় আর উপযুক্ত পরিবেশ প্রয়োজন। বুবলী বলেন, এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব। এদিকে, চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেশ সতর্ক ছিলেন অভিনেত্রী। তিনি বলেন, প্রতিটি বিষয়েরই একটি সময় ও জায়গা আছে। একটি আনন্দঘন লঞ্চিং অনুষ্ঠানে এমন স্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে কথা বলা তিনি সমীচীন মনে করেন না। সবশেষে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বুবলী বলেন, দর্শকদের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে একজন শিল্পী হিসেবে তার প্রত্যাশা-সম্মান বজায় রেখে যেন শিল্পী ও তাদের ব্যক্তিগত বিষয়গুলো উপস্থাপন করা হয়। বলে রাখা যায়, গুঞ্জন ছড়িয়েছে-আবারো নাকি বাবা-মা হতে যাচ্ছেন শাকিব খান ও বুবলী। এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা! শাকিব খানের পরামর্শেই নাকি সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন। তবে তার আগে নানা নাটকীতায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি হয়েছিল।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির