Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণহত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বরিশাল বিএনপি নেতাদের 
Thursday April 10, 2025 , 11:10 pm
Print this E-mail this

ইসরাইলি গণহত্যা বন্ধ ও মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে মিছিল

গণহত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বরিশাল বিএনপি নেতাদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতারা। তারা গণহত্যা বন্ধে যাতে জাতিসংঘসহ সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান। এ সময় ছোট বড় মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল করেন দলটির নেতারা। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারেরর নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং