Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নারীসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার ইয়াবা সেবনের ছবি ভাইরাল 
Wednesday March 12, 2025 , 12:17 pm
Print this E-mail this

বিষয়টি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেব-জেলা প্রশাসক, পিরোজপুর

নারীসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার ইয়াবা সেবনের ছবি ভাইরাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বাবুল সরকারের এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (মার্চ ১১) ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেড রুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবন করছিল। এ বিষয়ে জানতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গেলেও তার রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারেননি। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, বিষয়টি আমার নজরে এখনও আসেনি। আমি বিষয়টি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেব।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ