Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পেলেন সাংবাদিক লিমন 
Thursday June 11, 2026 , 11:10 pm
Print this E-mail this

ডেকে নিয়ে তাকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পেলেন সাংবাদিক লিমন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে দায়ের করা একটি কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক দানিসুর রহমান (লিমন)। আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আপোষনামায় স্বাক্ষর করেন এবং স্বশরীরে জবানবন্দি প্রদান করেন। বাদীর বক্তব্য ও মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজ্ঞ আদালত সাংবাদিক দানিসুর রহমান লিমনের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৭ জুন রাতে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামে একটি বাড়িতে চা পানের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে সাংবাদিক লিমনকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরদিন সকাল থেকে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরবর্তীতে এক নারীর শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। তবে মামলার বাদী আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান এবং আপোষনামায় স্বাক্ষর করার পর আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এরপর সাংবাদিক দানিসুর রহমান লিমনের জামিন মঞ্জুর করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম