Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট! 
Friday June 12, 2026 , 8:27 pm
Print this E-mail this

মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেটার মালিকানাধীন ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাটের সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ সামাজিক যোগাযোগমাধ্যমের অসংখ্য ব্যবহারকারী বিভ্রাটে পড়েছেন। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে গেলেই সেটির ট্যাব লোড হচ্ছে না বলে অভিযোগ করছেন অসংখ্য ব্যবহারকারী। আবার প্রবেশ করতে গেলেই ‘an unexpected error occurred’ এবং ‘something went wrong’ বার্তা দেখতে পাচ্ছেন অনেকেই। ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো মেটার অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ঠিকঠাকভাবে চললেও ইনস্টাগ্রামের ওয়েবসাইটেও এরকমের কিছু সমস্যা দেখা গেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৭টা ৪৬ মিনিটে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীরা এ বিভ্রাটের মুখে পড়েন। পরবর্তীতে রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এছাড়া, ইংল্যান্ড, আমেরিকা, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। বিভ্রাটের কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী