Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে শিশুর মরদেহ আটকে টাকা দাবির অভিযোগ 
Wednesday June 10, 2026 , 12:41 pm
Print this E-mail this

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি

বরিশাল শেবাচিমে শিশুর মরদেহ আটকে টাকা দাবির অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিশুর মরদেহ আটকে রেখে টাকা দাবির অভিযোগ উঠেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক অস্থায়ী লাশবহনকারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও হাসপাতালের আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মঙ্গলবার (জুন ৯) রাত ৯ টার দিকে হাসপাতালের বহিঃবিভাগের টিকিট কাউন্টারের পাশে লাশ ঘরের সামনে ঘটনাটি ঘটে। স্বজনদের অভিযোগ, মুলাদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শিশুটিকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের অস্থায়ী লাশবহনকারী আলমগীর ও তার সহযোগী মরদেহ আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন তাদের কাছে। পরে দুই হাজার টাকা দেওয়া হলেও তারা লাশটি আটকে রেখে তাদের দাবিকৃত টাকা চায় এবং না দেওয়া হলে লাশ দিবে না বলে জানান। পরে এনিয়ে স্বজনদের সঙ্গে ও হাসপাতালের লাশবহকারীদের সাথে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হাসপাতালের লাশ ঘরের সামনে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত হন। পরে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পরে অভিযুক্তরা মরদেহ ছেড়ে দিতে বাধ্য হন। এরপর নিহত শিশুর স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। নিহতের পরিবারের সদস্য ও হাসপাতালে উপস্থিত জনতা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার বিস্তারিত প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হতে পারে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম